• location-icon
  • contact-icon
  • BUBT NX
  • careers-icon

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিইউবিটি’তে আলোচনা সভা অনুষ্ঠিত
Published On: 28 Dec 2024




মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিইউবিটি’তে আলোচনা সভা অনুষ্ঠিত

২৮ ডিসেম্বর, ২০২৪, শনিবার, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি, বিইউবিটি-এর আন্তর্জাতিক সম্মেলন হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব হাবিবুল আলম, বীর প্রতীক। তিনি তার বক্তব্যে মুক্তিযুদ্ধের আদর্শ, বিজয়ের তাৎপর্য এবং নতুন প্রজন্মের প্রতি দায়িত্ব সম্পর্কে মূল্যবান দিকনির্দেশনা দেন এবং মুক্তিযুদ্ধের সময়কার অভিজ্ঞতা এবং বিজয়ের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন অধ্যাপক ড. সৈয়দ মাসুদ হোসেন, ডীন, ব্যবসা ও সামাজিক বিজ্ঞান অনুষদ এবং আহবায়ক মহান বিজয় দিবস উদযাপন কমিটি। তিনি বলেন, “মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের জাতীয় জীবনের অনুপ্রেরণা। বিজয়ের চেতনাকে ধরে রাখতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক মোঃ আবু সালেহ, উপদেষ্টা এবং সম্মানিত সদস্য, বিইউবিটি ট্রাস্ট । তিনি জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের ভূমিকা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শিক্ষার্থীদের দায়িত্ব সম্পর্কে গুরুত্বারোপ করেন।

সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ এফ এম সরওয়ার কামাল, বিইউবিটি ট্রাস্টের সম্মানিত সদস্য। তিনি বলেন, “বিজয়ের চেতনা আমাদের প্রতিদিনের কাজে প্রেরণা যোগায় এবং দেশের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ হতে উদ্বুদ্ধ করে।”

সভায় সভাপতিত্ব করেন বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী। তিনি তার বক্তব্যে বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা আমাদের একতা, ন্যায় ও মানবিক মূল্যবোধকে ধারণ করতে শেখায়। শিক্ষার্থীদের মধ্যে এই চেতনা ছড়িয়ে দিতে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।”

অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ শামসুল হুদা এফসিএ, ট্রাস্টি বোর্ডের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ, রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর-রশিদ, বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় চেয়ারম্যান এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। সকলের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটি অত্যন্ত সফল ও অর্থবহ হয়ে ওঠে।

BUBT

Bangladesh University of Business and Technology

Rupnagar, Mirpur-2, Dhaka-1216, Bangladesh
Phone: 02-4803-6351, 02-4803-6352, 02-4803-6353
One Stop Service Center: 01810033740 (for BUBT current students)

Admission Hotline Number: 01810033733
Cell: 01810033701, 01810033702, 01810033703
01810033704, 01810033705, 01810033706
Email: info@bubt.edu.bd

Close