• location-icon
  • contact-icon
  • BUBT NX
  • careers-icon

পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ- এ বিইউবিটি’র কৃতি শিক্ষার্থী আব্দুল্লাহ মোহাম্মদ হাসানের অনন্য অর্জন
Published On: 24 Dec 2024




পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ- এ বিইউবিটি’র কৃতি শিক্ষার্থী আব্দুল্লাহ মোহাম্মদ হাসানের অনন্য অর্জন

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি, বিইউবিটি-এর আইন ও বিচার বিভাগের কৃতি শিক্ষার্থী আব্দুল্লাহ মোহাম্মদ হাসান সম্প্রতি ইউনিভার্সিটি পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ ২০২৪-এ ৮৩ কেজি জুনিয়র ক্যাটাগরিতে স্বর্ণপদক অর্জন করেছেন। এই প্রতিযোগিতায় তিনি ৫৪০ কেজি উত্তোলন করে সেরা হওয়ার গৌরব অর্জন করেন। এর আগেও তিনি বাংলাদেশ পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ ২০২৩-এ ৮৩ কেজি জুনিয়র ক্যাটাগরিতে স্বর্ণপদক অর্জন করেছিলেন, যেখানে তার উত্তোলনের মোট ওজন ছিল ৪৯২.৫ কেজি।

সম্প্রতি, বিইউবিটি’র মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলীর সাথে আব্দুল্লাহ মোহাম্মদ হাসানের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। উপাচার্য তার সাফল্যের প্রশংসা করে বলেন, "আব্দুল্লাহ আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য গর্ব। তার অধ্যবসায় সাফল্য আমাদের অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা। আমরা তার পাশে থাকবো এবং ভবিষ্যতে আরও সাফল্যের জন্য শুভকামনা জানাই।" সৌজন্য সাক্ষাৎতে আরও উপস্থিত ছিলেন বিইউবিটি’র আইন ও বিচার বিভাগের চেয়ারম্যান, সহকারী অধ্যাপক মো: আসিফ-উল- হক এবং সহকারী অধ্যাপক ও কো-অর্ডিনেটর আরিফুল ইসলাম।

আব্দুল্লাহ মোহাম্মদ হাসানের শরীরচর্চার প্রতি আগ্রহ ২০২৩ সালের শুরু থেকেই দৃঢ় হয়। তিনি নিয়মিত জিমে প্রশিক্ষণ গ্রহণ শুরু করেন এবং স্কোয়াট, ডেডলিফট, ও বেঞ্চ প্রেসে সর্বোচ্চ ওজন উত্তোলনের চেষ্টা করেন। এই যাত্রায় তার প্রধান সহায়ক ছিলেন পাওয়ার লিফটিং-এর ৭৪ কেজি ক্যাটাগরির চ্যাম্পিয়ন নাসরুল্লাহ। তার তত্ত্বাবধানে আব্দুল্লাহ একজন দক্ষ এবং চ্যাম্পিয়ন পাওয়ার লিফটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

বর্তমানে আব্দুল্লাহ ন্যাশনাল জিমি বিডি তে প্রশিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। জিম কর্তৃপক্ষ তার প্রশিক্ষণ ও উন্নয়নের যাবতীয় ইকুইপমেন্ট এবং সাপ্লিমেন্টের খরচ বহন করছে।

আব্দুল্লাহ মোহাম্মদ হাসান তার ভবিষ্যৎ লক্ষ্য হিসেবে ২০২৫ সালের জাতীয় চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ের এবং ২০২৬ সালের এশিয়া কাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার ইচ্ছা প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি বিইউবিটি’র পক্ষে ২০২৫ ও ২০২৬ সালের ইউনিভার্সিটি পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

অধ্যবসায়, কঠোর পরিশ্রম এবং কোচের দিকনির্দেশনার মাধ্যমে আব্দুল্লাহ মোহাম্মদ হাসান তার লক্ষ্যের পথে এগিয়ে চলেছেন। তার এই অর্জন বিইউবিটি এবং পুরো দেশের জন্য গর্বের বিষয়।

BUBT

Bangladesh University of Business and Technology

Rupnagar, Mirpur-2, Dhaka-1216, Bangladesh
Phone: 02-4803-6351, 02-4803-6352, 02-4803-6353
One Stop Service Center: 01810033740 (for BUBT current students)

Admission Hotline Number: 01810033733
Cell: 01810033701, 01810033702, 01810033703
01810033704, 01810033705, 01810033706
Email: info@bubt.edu.bd

Close