• location-icon
  • contact-icon
  • BUBT NX
  • careers-icon

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪
Published On: 21 Feb 2024




মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উপলক্ষে ২১ ফেব্রুয়ারি ২০২৪, বুধবার, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, বিইউবিটি-তে প্রভাতফেরি, শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোকে ব্যানার, প্লেকার্ড, ফেস্টুন দিয়ে সজ্জিত প্রভাতফেরিতে বিইউবিটি‘র উপাচার্য অধ্যাপক ড. মোঃ ফৈয়াজ খান, উপ উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলী নূর সহ  শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা, কর্মচারিরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন। প্রভাতফেরির পর বিইউবিটি’র আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ, সাবেক উপাচার্য, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ আবু সালেহ, সদস্য, বোর্ড অব ট্রাস্ট ও এডভাইজার, বিইউবিটি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোঃ আলী নূর, উপ-উপাচার্য, বিইউবিটি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক সৈয়দ আনোয়ারুল হক, ডীন, কলা ও মানবিক অনুষদ, বিইউবিটি। সম্মানিত অতিথিবৃন্দ ভাষা আন্দোলন এবং এর পটভূমি, মহান স্বাধীনতা অর্জনে ভাষা আন্দোলনের ভূমিকা এবং জাতীয় জীবনে ভাষা আন্দোলনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটি‘র উপাচার্য অধ্যাপক ড. মোঃ ফৈয়াজ খান। শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা, কর্মচারি সকলের অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

BUBT

Bangladesh University of Business and Technology

Rupnagar, Mirpur-2, Dhaka-1216, Bangladesh
Phone: 02-4803-6351, 02-4803-6352, 02-4803-6353
One Stop Service Center: 01810033740 (for BUBT current students)

Admission Hotline Number: 01810033733
Cell: 01810033701, 01810033702, 01810033703
01810033704, 01810033705, 01810033706
Email: info@bubt.edu.bd

Close