গত ১৪ ডিসেম্বর ২০২৩, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, বিইউবিটি’র বাণিজ্য বিভাগের দরিদ্র শিক্ষার্থীদের জন্য “বাংলাদেশ বাণিজ্য শিক্ষা সমিতি” দুই লক্ষ এক হাজার টাকার বৃত্তির তহবিল প্রদান করে। এই তহবিল হতে প্রাপ্ত মুনাফা বিইউবিটি’তে অধ্যয়নরত বাণিজ্য শিক্ষার অতি দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে বছরে একবার বৃত্তি হিসেবে বণ্টন করা হবে। বিইউবিটি’তে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিইউবিটি’র সম্মানিত উপাচার্য অধ্যাপক ড. মোঃ ফৈয়াজ খান, বিইউবিটি ট্রাস্টের সম্মানিত সদস্য ও বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক মোঃ আবু সালেহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলী নূর সহ বিইউবিটি’র উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি প্রফেসর লতিফুর রহমান, সহ-সভাপতি ও বিইউবিটি ট্রাস্টের সদস্য প্রফেসর মিয়া লুৎফর রহমান, মহাসচিব ও বিইউবিটি ট্রাস্টের সদস্য প্রফেসর মোঃ এনায়েত হোসেন মিয়া এবং প্রফেসর মো: মহিউদ্দিন। উপাচার্য বাংলাদেশ বাণিজ্য শিক্ষা সমিতি‘র এই মহৎ উদ্যোগের ভূয়সী প্রসংসা করেন এবং বাণিজ্য শিক্ষা প্রসারে সমিতির এই বৃত্তি গরীব ও মেধাবী শিক্ষার্থীদের একটি অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে বলে মনে করেন।
Bangladesh University of Business and Technology
Rupnagar, Mirpur-2, Dhaka-1216, Bangladesh
Phone: 02-4803-6351, 02-4803-6352, 02-4803-6353
One Stop Service Center: 01810033740 (for BUBT current students)
Admission Hotline Number: 01810033733
Cell: 01810033701, 01810033702, 01810033703
01810033704, 01810033705, 01810033706
Email: info@bubt.edu.bd
© 2026 BUBT. Total Visitors: 20262695
