জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে ১৫ আগষ্ট ২০২৩, মঙ্গলবার, অপরাহ্ন ৩:০০ টায় বিইউবিটির আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতিহাসবিদ ড. সৈয়দ আনোয়ার হোসেন, সাবেক অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় । তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা হিসেবে বঙ্গবন্ধুকে উল্লেখ করতে গিয়ে ১৯৪৭ সালের পুরান ঢাকার সিরাজউদ্দৌলা হোস্টেলে অনুষ্ঠিত একটি সভায় বঙ্গবন্ধুর উপস্থিতির কথা স্মরণ করিয়ে দেন। সেই সভায় বঙ্গবন্ধু প্রথম উচ্চরণ করেছিলেন পাকিস্থানিদের সাথে আমাদের একসাথে থাকা কোন ভাবে সম্ভব নয়। সেই ১৯৪৭ সালে বঙ্গবন্ধুর দেখা স্বপ্ন রূপায়িত হয় তাঁরই নেতৃত্বে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে। তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করার জন্য একটি তদন্ত কমিশন ঘটনের দাবি জানান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ আবু সালেহ, এডভাইজর, বিইউবিটি ও সদস্য, বিইউবিটি ট্রাস্ট। তিনি বক্তব্যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডেরে প্রেক্ষাপট স্ববিস্তারে আলোচনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মিঞা লুৎফার রহমান, এডভাইজর, বিইউবিটি ট্রাস্ট ছাত্র বিষয়ক উপদেষ্টা কমিটি। তিনি তাঁর বক্তব্যে বলেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নৃশংসতা এবং তাঁকে দাফন করার ক্ষেত্রে অবহেলা ও অবজ্ঞা প্রদর্শনের লজ্জা জাতিকে বহন করতে হবে যুগের পর যুগ। বিইউবিটির সম্মানিত উপ-উপাচার্য, অধ্যাপক ড. মোঃ আলী নূর তাঁর বক্তব্যে বলেন স্বাধীনতা পরবর্তী যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে বঙ্গবন্ধু যে উন্নয়নের সূচনা করেছিলেন সেই ধারাবাহিকতা যদি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাধ্যমে স্তব্ধ করে দেয়া না হত তাহলে বর্তমান বাংলাদেশ আরও আগেই উন্নত দেশ হিসেবে গড়ে উঠত । মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সৈয়দ সরফরাজ হামিদ, ডিন, আইন অনুষদ, বিইউবিটি। । তিনি বঙ্গুবন্ধু হত্যাকাণ্ডের বিচারিক কার্যক্রমের বিভিন্ন দিক বিস্তারিত ভাবে আলোচনা করেন। এবং এখনো পলাতক থাকা আসামিদের আন্তর্জাতিক আইনেই জটিলতা কাটিয়ে দেশে এনে দ্রুত ফাঁসি কার্যকর হবে সেই আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অধ্যাপক সৈয়দ আনোয়ারুল হক, ডিন, কলা ও মানবিক অনুষদ, বিইউবিটি। তিনি বঙ্গবন্ধু কেন আমাদের জাতির পিতা এবং একজন বিশ্বনেতা সে বিষয়ে আলোচনা উপস্থাপন করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মোঃ ফৈয়াজ খান, উপাচার্য, বিইউবিটি। তিনি বঙ্গুবন্ধু হত্যাকাণ্ডে ভাগ্যক্রমে বেঁচে যাওয়া বঙ্গুবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানার দুর্বিষহ প্রবাস জীবন ও সংগ্রামের ইতিহাস নিয়ে আলোচনা করেন। আলোচনা সভার একটি পর্যায়ে গত ১০ আগষ্ট বিইউবিটিতে অনুষ্ঠিত “বঙ্গবন্ধু” শীর্ষক রচনা প্রতিযোগিতা ও “আমার চোখে বঙ্গবন্ধু” শীর্ষক ভিডিও চিত্র নির্মাণ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়।
Bangladesh University of Business and Technology
Rupnagar, Mirpur-2, Dhaka-1216, Bangladesh
Phone: 02-4803-6351, 02-4803-6352, 02-4803-6353
One Stop Service Center: 01810033740 (for BUBT current students)
Admission Hotline Number: 01810033733
Cell: 01810033701, 01810033702, 01810033703
01810033704, 01810033705, 01810033706
Email: info@bubt.edu.bd
© 2026 BUBT. Total Visitors: 20373381
