১৮ অক্টোবর, ২০২২ রোজ মঙ্গলবার বিকাল ৩:০০ ঘটিকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকীতে “শেখ রাসেল দিবস” উদযাপন উপলক্ষ্যে বিইউবিটি'র আন্তর্জাতিক সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন, বিইউবিটি'র কলা ও মানবিক অনুষদের ডীন, প্রফেসর সৈয়দ আনোয়ারুল হক।
সভায় বক্তব্য রাখেন বিইউবিটির সম্মানিত উপাচার্য প্রফেসর ড. মোঃ ফৈয়াজ খান, বিইউবিটি ট্রাস্টের ছাত্র বিষয়ক উপদেষ্টামন্ডলীয় কমিটির সম্মানিত আহবায়ক প্রফেসর মিঞা লুৎফার রহমান এবং বিইউবিটি'র বিভিন্ন অনুষদের সম্মানিত ডীনবৃন্দ। উক্ত সভায় সভাপতিত্ব করেন বিইউবিটি'র সম্মানিত উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ আলী নূর ।
উল্লেখ্য, উক্ত সভা শেষে বেরিবাঁধস্থ বিইউবিটি'র স্পোর্টস কমপ্লেক্সে ”শেখ রাসেল দিবস’’ উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
Bangladesh University of Business and Technology
Rupnagar, Mirpur-2, Dhaka-1216, Bangladesh
Phone: 02-4803-6351, 02-4803-6352, 02-4803-6353
One Stop Service Center: 01810033740 (for BUBT current students)
Admission Hotline Number: 01810033733
Cell: 01810033701, 01810033702, 01810033703
01810033704, 01810033705, 01810033706
Email: info@bubt.edu.bd
© 2026 BUBT. Total Visitors: 20262688
