
১৩ই অক্টোবর, ২০২১ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয় “দুর্যোগের ঝুঁকি হ্রাসে, কাজ করি একসাথে” এই প্রতিপাদ্যে। এই দিবস উদযাপনের কর্মসূচী হিসেবে গত ১৬ অক্টোবর, ২০২১ রাজধানীর তেজগাঁওয়ে এফ ডি সি’র এ টি এন বাংলা স্টুডিও তে এক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। উক্ত প্রতিযোগিতায় “দুর্যোগের ঝুঁকি হ্রাসে সরকারের গৃহীত কর্মসুচী যথেষ্ট” শীর্ষক প্রস্তাবে সরকারী দল হিসেবে অংশগ্রহণ করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি) এর বিতার্কিক দল।
ঘুর্ণিঝড়, বন্যা, বজ্রপাত, নদিভাঙ্গন সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাসে সরকারের বাঁধ নির্মাণ, আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে দুর্যোগ সহনীয় বাড়ী নির্মাণ, টি আর, কাবিখা, ৩৩৩ এর মাধ্যমে খাদ্য সহায়তা, ১০৯০ এর মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা প্রদান, ডেল্টা প্রকল্প ইত্যাদি কর্মসুচী’র উল্লেখ করে সরকারী দল। দুর্যোগ সহনীয় জাতি হিসেবে বাংলাদেশকে বিনির্মাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা জনকল্যাণমুখী কর্মকান্ড উপস্থাপন করে বিতার্কিক দল বিজয়ের মুকুট অর্জন করে।
প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান অনুষ্ঠানে উপস্থিত থেকে বিতার্কিকদের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁদেরকে অভিনন্দন জানান। পরবর্তীতে, বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডঃ মোঃ ফৈয়াজ খান, মাননীয় উপদেষ্টা প্রফেসর মোঃ আবু সালেহ, উপ উপাচার্য প্রফেসর ডঃ মোঃ আলি নুর, কোষাধ্যক্ষ প্রফেসর ডঃ আলি আহমেদ, রেজিস্ট্রার ডঃ মোঃ হারুন-অর-রশিদ, আই কিউ এ সি এর ডিরেক্টর প্রফেসর শান্তি নারায়ণ ঘোষ, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ডঃ সৈয়দ মাসুদ হুসেন প্রমুখের সঙ্গে সাক্ষাৎ করে বিতার্কিক দল তাঁদের অভিজ্ঞতার কথা উল্লেখ করেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই কৃতিত্বের জন্য তাঁদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে বিতর্ক ক্লাব উত্তরোত্তর সাফল্য অর্জন করবে এই প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, বিতর্ক প্রতিযোগিতাটি এফ ডি সি’র এ টি এন বাংলা স্টুডিও তে ধারণকালীন সময় বিইউবিটি’র শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা উপস্থিত থেকে বিতার্কিকদের অনুপ্রাণিত করেন। পুর্ণাংগ বিতর্কটি পরবর্তীতে এ টি এন বাংলায় প্রচারিত হবে।
Bangladesh University of Business and Technology
Rupnagar, Mirpur-2, Dhaka-1216, Bangladesh
Phone: 02-4803-6351, 02-4803-6352, 02-4803-6353
One Stop Service Center: 01810033740 (for BUBT current students)
Admission Hotline Number: 01810033733
Cell: 01810033701, 01810033702, 01810033703
01810033704, 01810033705, 01810033706
Email: info@bubt.edu.bd
© 2026 BUBT. Total Visitors: 20263800
